1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জে ৭২ বছরের স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে সোনা-রুপা লুট, ফাঁকা গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

  • প্রকাশিত সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

মানিকগঞ্জে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৭২ বছর বয়সী স্বর্ণ ব্যবসায়ী পবন শীল ও তাঁর ছেলেকে পিটিয়ে সোনা, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে চার দুর্বৃত্তের বিরুদ্ধে। হামলার পর আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় তারা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে চার দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে লোহার রড দিয়ে বাবা-ছেলের মাথায় আঘাত করে। পরে তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৬০ ভরি রুপা, দুই আনা সোনা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল (৫০) এগিয়ে এলে তাকেও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত পবন শীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) ও মনোরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host