1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রাজৈরে মনসা মন্দিরে চুরি, প্রতিমার প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় একটি মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের তালা ভেঙে মনসা প্রতিমার গলা, হাত, কান ও কপালে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সম্প্রতি কোনো এক সময় দুর্বৃত্তরা মৃত নিতাই কর্মকারের বাড়ির মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মনসা প্রতিমায় থাকা মূল্যবান স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া অলংকারের মধ্যে গলার হার, হাতের অলংকার, কানের দুলসহ কপালের টিপও রয়েছে বলে পরিবারটি জানিয়েছে।

চুরির ঘটনা ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মন্দির এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পাওয়া গেছে। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যক্তিটিকে শনাক্ত করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে থাকা ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত তাদের জানাতে অনুরোধ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তির সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবারটি।

মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করবে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host