1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

জবি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশনের অভিযোগ, সনাতনী শিক্ষার্থীদের ক্ষোভ

  • প্রকাশিত সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের খাবারে গরুর মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন সনাতনী শিক্ষার্থী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর পাঠাগার সম্পাদক ও ছাত্রদল নেতা রিয়াসাল রাকিবের উদ্যোগে পাঠাগারের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, খাবার পরিবেশনের আগে তারা আয়োজকদের কাছে জানতে চেয়েছিলেন, পরিবেশিত খাবারে গরুর মাংস রয়েছে কি না। তবে তাদের অভিযোগ, প্রশ্ন করার পরও আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পরে খাবার গ্রহণের পর কয়েকজন সনাতনী শিক্ষার্থী জানতে পারেন, খাবারে গরুর মাংস ছিল বলে তারা দাবি করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে কয়েকজন শিক্ষার্থী তাদের ক্ষোভ ও অভিযোগের কথা তুলে ধরেন। তারা বলেন, কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ধর্মীয় বিশ্বাস, খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত পছন্দের বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের অভিযোগ, খাবারে গরুর মাংস রয়েছে কি না—এমন প্রশ্নের পরও যদি আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট তথ্য না দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাদের মতে, আগেই খাবারের উপাদান সম্পর্কে জানানো হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা অভিযোগটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশনের ক্ষেত্রে সব শিক্ষার্থীর ধর্মীয় ও ব্যক্তিগত খাদ্যসংক্রান্ত বিষয়কে যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host