1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা জামালপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পরকীয়ার অভিযোগে সালিসে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল কক্সবাজারে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: নৈশপ্রহরীর যাবজ্জীবন গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়, জানালেন কার্লোস নিজেই ছাত্রীদের সঙ্গে আ’পত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

  • প্রকাশিত সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।”

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার (৪২ মাইল) উত্তর-উত্তর-পশ্চিমে। ইউএসজিএস এর গভীরতা ১০ কিলোমিটার (৬.২ মাইল) বলে জানিয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। এছাড়া উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, দুইজনের মৃত্যুর খবর দিলেও তা খতিয়ে দেওয়া হচ্ছে। ভূমিকম্পের ফলে তাদের মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে হতাহত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া ভূমিকম্পের পর দেশটির বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে বেশ কয়েকটি আফটারশকেরও কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর।

তথ্যসূত্র: আল-জাজিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host