1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম

যশোর সীমান্তে পৃথক অভিযানে আসামীসহ মাদক ও চোরাচালানী পণ্য আটক

  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একজন আসামীকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল সীমান্ত এলাকায় এসব মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামী হলেন যশোরের শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে মোঃ সোহেল (৩৮)। আটক আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে—১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানী মালামাল জব্দ ও আসামীকে আটক করা সম্ভব হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host