1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম

মোরেলগঞ্জে ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল গ্রেপ্তার

  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি রাসেল হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে মোরেলগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার চিংড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটক রাসেল হাওলাদার ওই গ্রামের কালাম হাওলাদারের ছেলে।

অভিযান পরিচালনায় অংশ নেন মোরেলগঞ্জ থানার এসআই (নিঃ) বদিউজ্জামান, এএসআই (নিঃ) সৈয়দ নাজিম হোসেন, এএসআই (নিঃ) ছাব্বির হোসেনসহ পুলিশের একদল সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রাসেল হাওলাদারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ডাকাতি, চুরি, মারামারি, ভাঙচুর ও ছিনতাইসহ বিভিন্ন ধারায় অন্তত ৭টি পেনাল কোডের মামলা রয়েছে। তার উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে ২০০৫ ও ২০২১ সালের একাধিক ডাকাতি মামলা (পেনাল কোড ৩৯৫/৩৯৭/৩৯৯/৪০২) এবং ২০১৬, ২০১৭ ও ২০২৪ সালের বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host