1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

সিলেটে জৈন্তাপুরে গভীর রাতে শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, বিগ্রহের স্বর্ণালংকারসহ লুণ্ঠন ৩০ লাখ টাকার দেবত্র সম্পত্তি

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে মন্দিরের পূজা-অর্চনা ঘরের স্টিলের দরজার তালা ভেঙে মহাদেবের স্বর্ণালংকার, রুপার সামগ্রী, পিতলের বিগ্রহ, কাঁসার বাসনপত্র ও নগদ অর্থ লুটে নেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।

​মন্দিরের পুরোহিত রাজন দেবনাথ জানান, চোরেরা বিগ্রহ থেকে প্রায় ৪ ভরির রুপার গঙ্গা, ৩ ভরির রুপার চাঁদ, ১২ ভরি ওজনের স্বর্ণের সাপ ও বেলপাতা, ৪টি রুপার হার, ৭ আনার স্বর্ণের তুলসী পাতা, ৪টি ঐতিহ্যবাহী পিতলের মূর্তি, কাঁসার থালা-গ্লাস এবং মাটির প্রণামী বাক্স ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

​আবেগাপ্লুত কণ্ঠে পুরোহিত রাজন দেবনাথ বলেন, “আমাদের দীর্ঘ ৩০ বছরের ভক্তি, সাধনা, ইতিহাস ও স্মৃতি এক রাতেই নিমিষে লুণ্ঠিত হয়ে গেল।”

​ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন।

​উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু ধীরেন্দ্র দেবনাথ ধীরুর বাড়ির পারিবারিক ও সার্বজনীন এই মন্দিরে এমন গর্হিত চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সনাতনী নেতৃবৃন্দ। তারা অতি দ্রুত ঘটনার সাথে জড়িত চক্রকে শনাক্ত করে পবিত্র মালামাল উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host