1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম

যশোরে এক বাড়ি থেকে ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা চুরির অভিযোগ

  • প্রকাশিত সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে । অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুইটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে । অভিযোগকারী আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন। নিচতলায় তার মা ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান থাকেন। গত সোমবার তিনি নিজেও বাড়িতে ছিলেন না, আর তার ছোট ভাই ছিলেন ঢাকায়।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে প্রবেশ করে। পরে তারা দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারিতে রাখা দুইটি ফ্ল্যাটের মোট ২৮ ভরি সোনার গহনা এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে গৃহপরিচারিকা বাড়িতে এলে আব্দুর কাদেরের মা দরজা খুলে দেন। এ সময় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা সোনার গহনাও পাওয়া যায়নি। কাদেরের ধারনা তার মাকে অচেতন করা হয়েছিলো। ঘটনার পর মঙ্গলবার যশোরে ফিরে এসে আব্দুর কাদের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host