1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

মিরপুরের পল্লবীতে গুলিবর্ষণের ঘটনা: অস্ত্রসহ ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের ৫ সদস্য ধরা

  • প্রকাশিত সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

রাজধানীর পল্লবীতে মাছ ব্যবসায়ী ও বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া রুবেলসহ’ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।

বুধবার (১২ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সন্ত্রাসী ‘ল্যাংড়া রুবেলসহ’ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার অন্য চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পল্লবীতে একটি প্রাইভেটকার থেকে নেমে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় আলমগীরের পাশাপাশি জোৎস্না নামে এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন।

আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জ্যোৎস্না কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ওই মামলায় ল্যাংড়া রুবেলকে প্রধান অভিযুক্ত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host