1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম

জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে উদ্যোগ: সরকারি দপ্তরে সৌর প্যানেল বসানোর নির্দেশ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া, অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিপত্রটির বাস্তবায়ন ও যথাযথ কার্যকর করার জন্য নিচের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে:

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
সিনিয়র সচিব ও সচিব (সকল)।
প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, ঢাকা।
কমিশনার (সকল বিভাগ)।
মন্ত্রিপরিষদ বিভাগের সকল কর্মকর্তা।
জেলা প্রশাসক (সকল)।
সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বৈঠক শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ।
সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন পরীক্ষণ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার (সকল)।
সিনিয়র সিস্টেম এনালিস্ট, আইসিটি সেল, মন্ত্রিপরিষদ বিভাগ (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)।

তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host