1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

ইয়াবা বড়িসহ চিকিৎসক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার পিস ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া সিটি হসপিটালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালান চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ডায়াগনস্টিক সেন্টারে ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালায়। এ সময় তার রুম থেকে চার পিস ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। পরে তাকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, কচুয়া সিটি হসপিটালের ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজে মাদক সেবন করেন, এই তথ্যের ভিত্তিতে আজ আমরা এখানে অভিযান চালাই। অভিযানে তার বসবাসের যে রুম (প্রতিষ্ঠানের তিন তলায়) আমরা ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং চার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। এ ছাড়া ইয়াবা সেবনে ব্যবহৃত নানা উপকরণ আমরা জব্দ করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো চিকিৎসক যাতে এ ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত না থাকেন। জনগণ যাতে তাদের কাছে সঠিক সেবা পান। বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে, আমি এসব প্রতিষ্ঠানের মালিককে আহ্বান করব, আপনারা চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন।

এ ঘটনায় গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অধিদপ্তরের অন্য সদস্যরা।

উল্লেখ্য, এর আগে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ এনেস্থেসিয়া প্রদান এবং যৌন হয়রানি, ইভ-টিজিংসহ বিভিন্ন অভিযোগের তথ্য জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host