1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাংলাদেশিদের জন্য বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা, মালয়েশিয়ায় ২৩ জন আটক যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা জামালপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পরকীয়ার অভিযোগে সালিসে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল কক্সবাজারে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: নৈশপ্রহরীর যাবজ্জীবন গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়, জানালেন কার্লোস নিজেই ছাত্রীদের সঙ্গে আ’পত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সালমান শাহ হত্যা: ‘১২ লাখ টাকার চুক্তিতে অংশ নেন খলনেতা ডন

  • প্রকাশিত সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই—এমন দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

রবিবার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

তাঁর দাবি, রিজভী আহমেদ নামের মামলার এক আসামি অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

পিপি ওমর ফারুক ফারুকী বলেন, অপর একটি হত্যাচেষ্টা মামলায় রিজভী আহমেদ স্বীকারোক্তি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেন বলে স্বীকারোক্তিতে দাবি করা হয়েছে।

তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন। রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁর পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলার মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host