1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

বালু খেকো চক্র: অবৈধভাবে বালু তোলার অভিযোগে এনসিপি নেতার নাম, তোলপাড়

  • প্রকাশিত সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

রংপুরের পীরগাছায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। তবে তার দাবি, সরকারি রাস্তার কাজের জন্যই বালু তুলছেন এবং বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা জানেন।

এদিকে উপজেলা প্রকৌশলী এ দাবি অস্বীকার করেছেন।
অভিযুক্ত এনসিপি নেতার নাম রুবেল মিয়া। তিনি পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন শাখার সদস্যসচিব।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, ডান তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকা থেকে এভাবে বালু উত্তোলন করা হলে নদীভাঙনসহ কৃষিজমি ও বাঁধ ক্ষতির মুখে পড়তে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন।

তাদের অনুমতিও রয়েছে।
তবে রুবেল মিয়ার এ দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

রুবেল মিয়ার দলীয় পদ নিশ্চিত করে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখব।

পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, বিষয়টি তহসিলদারকে দিয়ে নিষেধ করা হয়েছে। এরপরেও বালু উত্তোলন করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বালু উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host