1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পের এক বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন এর এএসআই রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের বাথরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালে ক্যাম্পের নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের কাছে গেলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ক্যাম্পে ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সবার উপস্থিতিতে বাথরুমের দরজা কেটে ভেতরে থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের সময় বাথরুমের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host