পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগেই তার মৃত্যু হয়েছিল। এতদিন ধরে মরদেহটি ওই বাড়ির ভেতরেই পড়ে ছিল। বাগালগুন্টের হাভানুর লেআউট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্বামী ও ছেলের মৃত্যুর পর দক্ষায়িনী একাকী জীবনযাপন করছিলেন। দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। তার স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান। পরবর্তীতে তার ছেলেও ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশের ধারণা, প্রায় এক বছর আগেই এই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। এই দীর্ঘ সময়ে তার মেয়ে বা জামাতা কেউই ওই বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসেননি।
ঘটনার খবর পেয়ে বাগালগুন্টে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
Leave a Reply