1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

বাঘারপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন— বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের শহিদুল লস্করের ছেলে মোঃ আবেদুর রহমান ওরফে কুয়াশা (২০) এবং একই গ্রামের কাশেম মোল্যার ছেলে মোঃ জসিম মোল্যা (২২)।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাত ৯:৩৫ মিনিটের দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ দল খালিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এএসআই আশিকুর রহমান, এএসআই মিজানুর ও এএসআই রোকনুজ্জামানসহ সংসঙ্গীয় ফোর্স ওই দুই যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host