1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

শাহরাস্তিতে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ

  • প্রকাশিত সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তিতে দুই ঘণ্টার অস্ত্রোপচারে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের বড় একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকেরা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত করা হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার তার অস্ত্রোপচার করা হয়।

সার্জন ডা. মো. আরিফ উল হাসানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন। অপসারণের পর টিউমারটির ওজন পাওয়া যায় ৪ কেজি ৮০০ গ্রাম।

অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে চিকিৎসকেরা বলেন, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের এমন সফল অস্ত্রোপচারে স্বস্তি প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host