1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে যশোরে যুবকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার রহমান (রাজু) (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার (৭ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মিতালী আক্তার মিতু (২৬) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে নালিশি মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শাহরিয়ার রহমান (রাজু) তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিয়েতে অস্বীকৃতি জানালে আদালতের দ্বারস্থ হন মিতু।
গত ২৯ জুলাই আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক এফআইআর করার নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার থানায় মামলাটি রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host