1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ

রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

রাজধানীর সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স হবে আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host