1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
ভারতীয় ভিসার নামে ভুয়া কল ও বার্তা: প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য

ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে’ সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে ৭৩ বছর বয়সি ঢাকসুর সাবেক এই ভিপি ও জিএসকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ডিএমপি।

তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টার দিকে গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

১৯৭৯ ও ১৯৮০ সালে পরপর দুইবার ডাকসুর জিএস নির্বাচিত হন আখতারুজ্জামান। তার সঙ্গে ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। এরপর ১৯৮১ সালে তিনি ভিপি নির্বাচিত হন; তখন তার সঙ্গে জিএস ছিলেন জিয়াউদ্দীন বাবলু।

আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host