1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪ মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা

১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু জেলায় ও ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।

পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে আবারও দেশের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

এছাড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, নাটোর,পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও এর আশেপাশের কিছু স্থান সহ দেশের অন্যত্র দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতেপারে।

আরও জানানো হয়েছে, তীব্র বজ্রপাত এর সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেক জেলার সকল স্থানে বৃষ্টি নাও হতে পারে । তবে কয়েকটি জেলায় আকষ্মিকভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তাই সতর্ক থাকবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host