নির্বাচিত সরকারকে উৎখাত এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরে তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে সোলাইমান সবুজ (৪০), মুড়লি জোড়া মন্দির এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৯) এবং চৌগাছা উপজেলার চুটারহুদা গ্রামের ফজজুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সোলাইমান সবুজ যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমনের সহযোগি হিসেবে পরিচিত।
আটক তিনজনকে বুধবার পৃথক নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply