1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): ‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জন ও অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

তাবিজ-কবজ, ঝাড়ফুঁক ও অলৌকিক শক্তির মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন অনুসন্ধানে বাসাটিতে বেশ কিছু রহস্যজনক আলামত দেখা গেছে। তবে উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃতি, সেগুলোর ব্যবহার এবং অভিযোগের সত্যতা এখনো প্রশাসনিকভাবে নিশ্চিত হয়নি। এ কারণে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে অবস্থিত একটি ভাড়া বাসাকে ঘিরে কয়েক মাস ধরে নানা আলোচনা-সমালোচনা চলছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বাসার ভেতরে বিভিন্ন ধরনের পুতুল, তাবিজ তৈরির সরঞ্জাম, মানুষের হাড় ও মাথার খুলির মতো দেখতে কিছু বস্তু, অশ্লীল ছবি এবং আরবি সদৃশ কিছু লেখা দেখতে পাওয়া যায়।

‎তবে এসব বস্তু প্রকৃতপক্ষে কী, সেগুলো মানুষের হাড় কি না কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈজ্ঞানিক পরীক্ষা ও তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের প্রয়োজন রয়েছে।

স্থানীয়দের দাবি, বাসাটি বিমা ব্যবস্থাপক রেজাউল করিমের মালিকানাধীন। সেখানে কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের অন্তর মিয়া (২৮)।

তার বিরুদ্ধে তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। পাশাপাশি, কিছু তরুণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। যদিও এসব অভিযোগ এখনো প্রশাসনিকভাবে যাচাই করা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host