নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর মাইজদী হরিজন কলোনী থেকে আঁচল বাঁসফোর নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আঁচল বাঁসফোরের বাবা কাজল বাঁসফোর এবং মা রেখা রাণী। মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: আঁচল বাঁসফোর
পিতার নাম: কাজল বাঁসফোর
মাতার নাম: রেখা রাণী
ঠিকানা: মাইজদী হরিজন কলোনী, নোয়াখালী
নিখোঁজ হওয়ার সময়: ২৩ জুলাই (বৃহস্পতিবার), সকাল আনুমানিক ৯টা
আঁচল বাঁসফোরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে বা তাকে কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
বাবা (কাজল বাঁসফোর): ০১৯৩৪-২৬৩৩৭৪
মা (রেখা রাণী): ০১৮৫১-৯৩৬৫৩৪
পরিবারের সদস্যরা জানান, একটি তথ্যও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে সংবাদটি ছড়িয়ে দিয়ে আঁচল বাঁসফোরকে খুঁজে পেতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply