1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা

  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফারজানা আক্তার (১৭) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোরে পৌর শহরের মেড্ডা পোদ্দারবাড়ি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা আক্তার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখলা গ্রামের সোলামুড়া এলাকার খলিল মিয়ার মেয়ে। প্রায় পাঁচ মাস ধরে তিনি মেড্ডা পোদ্দারবাড়ি এলাকার ওই বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মেড্ডা পোদ্দারবাড়ি এলাকার হাবিবুর রহমানের ভবনের ভাড়াটিয়া সেন্টু মিয়ার বাসায় কাজ করতেন ফারজানা। রাতে বাসার ডাইনিংরুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকালে ফারজানা সেজেগুজে ছিলেন। তবে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

নিহতের বাবা খলিল মিয়া জানান, তিনি মাঝেমধ্যে মেয়েকে দেখতে যেতেন। সর্বশেষ গত শুক্রবার মেয়ের সঙ্গে দেখা করে ৫০ টাকা দিয়ে এসেছিলেন। রোববার সকালে মেয়ের মৃত্যুর খবর পান।

তিনি অভিযোগ করে বলেন, বাসার লোকজন তার মেয়ের মৃত্যুর বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার ধারণা, মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host