1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

‘আবার সংসারের প্রস্তাবে রাজি না হওয়ায়’ সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়েছেন

দিনাজপুরের বিরল উপজেলায় তালাকপ্রাপ্ত এক নারীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী মাহবুবুর রহমানের (৫০) বিরুদ্ধে। পরিবারের দাবি, আবার সংসার করার প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পেট্রলের বোতল ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে।

নিহত সুমাইয়া আক্তার (২৫) উপজেলার সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান পাশের বুধাপুকুর গ্রামের সফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক। বিচ্ছেদের আগে তাঁদের এক ছেলে (৬) ও এক মেয়ে (৩) হয়।

নিহত সুমাইয়ার মামা সাজ্জাদুর রহমানের ভাষ্য, সুমাইয়া ও মাহবুবুর দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই মাহবুবুর বিভিন্নভাবে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রায় দুই মাস আগে তিনি সুমাইয়াকে তালাক দেন। সুমাইয়ার বাবা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। মা মারা যাওয়ায় তালাকের পর তিনি ভাইয়ের সংসারে চলে আসেন। কয়েক দিন ধরে মাহবুবুর আবার সুমাইয়াকে সংসার করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সুমাইয়া রাজি না হওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

প্রতিবেশী কয়েকজনের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাহবুবুর সুমাইয়াদের বাড়ি গিয়ে তাঁকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আগে থেকেই বোতলে নিয়ে আসা পেট্রল সুমাইয়ার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

সুমাইয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভান। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পেট্রলের বোতল ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host