1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
ভৈরব থেকে রংপুর, একই দিনে আলো নিভল দুই ঐতিহ্যবাহী সিনেমা হলের নাটোরে পাঁচ হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবির হুমকি, টাকা না দিলে হত্যার ভয় দেখিয়ে চিঠি ভোগান্তি কমছে এনআইডিতে: আবেদন দ্রুত নিষ্পত্তিতে ইসির বিশেষ কমিটি হাইকোর্টে চিন্ময় প্রভুর দুই মামলায় জামিন রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

ভোগান্তি কমছে এনআইডিতে: আবেদন দ্রুত নিষ্পত্তিতে ইসির বিশেষ কমিটি

  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।’

কমিটির আহ্বায়ক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সদস্য উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিব সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির কার্যপরিধি হল-চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করা।

‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।

দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা।

আবেদন ইলেকট্রনিকালি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোন ধরনের মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান করা।

এনআইডি লক-আনলক এবং রোলব্যাক-এর জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশ প্রদান করা। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host