1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী

  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কলাবাগান থানা পুলিশ।

নিহতরা হলেন হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।

পুলিশ জানায়, সকালে হৃদয় ও তার স্ত্রী ফারজানার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে বিরোধ থামানোর চেষ্টা করেন। তখন হৃদয় ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আঘাত করেন।

ঘটনাস্থলেই ফারজানা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ঘটনার পর হৃদয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে রাতে হৃদয় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ আরও জানায়, হৃদয় ও ফারজানার বাড়ি শরীয়তপুরে। ঘটনার বিস্তারিত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host