1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবারও দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে মাওলানা ভাসানী হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষি অনুষদের প্রথম বর্ষের (ব্যাচ-৬৫) শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যক্তিগত বিরোধ দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কৃষি অনুষদের সেকশন ‘এ’-এর ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচনকে কেন্দ্র করে মেসেঞ্জার গ্রুপে একটি মিম পোস্ট দেওয়াকে ঘিরে বিরোধের সূত্রপাত হয়। ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে একজন শিক্ষার্থী অফিশিয়াল গ্রুপে এ ধরনের বার্তা না দিয়ে ব্যক্তিগতভাবে পাঠানোর পরামর্শ দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পরে সোহরাওয়ার্দী হলের একদল শিক্ষার্থী ভাসানী হলে গিয়ে ভাঙচুর চালান। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগে এবং অন্যদের হাত-পায়ে জখম হয়।

খবর পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে উভয় পক্ষ নিজ নিজ হলে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল মতিন বলেন, খুব বেশি শিক্ষার্থী আহত হননি। মোট তিন থেকে চারজন আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কাউকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি। আহতদের মধ্যে বেশিরভাগই মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী। সোহরাওয়ার্দী হলের আহতের সংখ্যা তুলনামূলকভাবে কম। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর সবাই নিজ নিজ হলে ফিরে গেছে। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখি, এক হলের শিক্ষার্থীরা অন্য হলে ভাঙচুর করেছে। পরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host