1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার কক্সবাজারে প্যারাসেইলিং থেকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিস্তারিত কমেন্টে…. শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

  • প্রকাশিত সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিশাল সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) শহরের ব্যস্ততম মনিহার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশে বক্তারা গণভোটের জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম।

এছাড়াও জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং স্থানীয় জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ ও ফজলুল হকসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মনিহার চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host