1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় একটি আবাসিক ভবনের চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে গুলবাহার আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটি ভবনের চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে আবির বেলকনিতে যায়। রেলিংবিহীন বেলকনিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয় বলে স্থানীয়দের দাবি।

বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন বলেন, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় আবির বেলকনিতে চলে যায়। পরে সে নিচে পড়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। ঘটনাটি এলাকায়ও শোকের ছায়া ফেলেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host