1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়েছেন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে একটি বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত গীতা রানী (৪৫) একদন্ত বারইপাড়া গ্রামের বাসিন্দা এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি নন্দ দাসের স্ত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তিনি বাড়িতে একাই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়াল সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে তাকে খুঁজে না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে টয়লেটের ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host