1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের থাপ্পড়ের কিছুক্ষন পর ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রবিচাঁন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুছ (৫৫) ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রবিচাঁন পাড়া এলাকার ফজল করিমের পুত্র। মামাতো ভাইয়ের নূর আহমেদ একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একই এলাকার পেঠান ও মাহমুদ শফির বিরোধপূর্ণ জায়গার মাপ চলছিল। ওই জায়গার পার্শ্ববর্তী নিহত ইউনুছ ও নূর আহমদের বিরোধপূর্ণ জায়গা থাকায় মাপের তারাও উপস্থিত ছিলেন। এ সময় জায়গার সীমানায় পরিমাপের ফিতা বসানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে নূর আহমদ স্বজোরে ইউনুছকে থাপ্পড় দেন। পরে ইউনুছ বাড়িতে চলে আসেন। এরপর তার স্ত্রী হাজেরা বেগম তাকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে যাওয়ার একপর্যায়ে হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইউনুছকে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত মো. ইউনুছের ছোট ছেলে মো. জুবাইর এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, নূর আহমদ গং আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ছাড়াও প্রায় ৫ বছর আগেও তারা আমার বাবাকে মারধর করে উল্টো মিথ্যা মামলা দিয়েছিল। ওই মামলায় আমার বাবা প্রায় ১ মাসের কাছাকাছি কারাগারে ছিল। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানতে পেরেছি, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। পুরো ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host