1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে একান্ত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে মামলা

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

যশোরে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। গত ২২ জুলাই ঘটে যাওয়া এ ঘটনায় শহরের রামকৃষ্ণ আশ্রম রোড এলাকার আবুল হোসেন বাবুর মেয়ে ঝর্না আক্তার নিলা বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।মামলার আসামি একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সুমন রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ১৮ জুলাই পারিবারিকভাবে বাদীর সঙ্গে আসামির বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ের জন্ম হয়। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ৬ এপ্রিল ঝর্না আক্তার নিলা তার স্বামী সুমন রহমানকে তালাক দেন। তালাক কার্যকর হওয়ার পর থেকেই আসামি প্রতিশোধপরায়ণ আচরণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। গত ২২ জুলাই দুপুর ২টার দিকে মোবাইল ফোনে বাদীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন সুমন রহমান। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকাকালীন সময়ে ধারণ করা তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, পরে আসামি বাদীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন এবং ঘরে ওয়্যারড্রোবের মধ্যে রাখা দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে বাধ্য হয়ে বাদী আদালতের শরণাপন্ন হয়ে মামলাটি দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host