1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

যশোরে মাদকের ব্যবসায় সাহায্য না করায় যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছেন

যশোরে বিবাদীদের কথা শুনে মাদকের ব্যবসায় সাহায্য না করায় সাকিব হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন লেবুতলা ফুলবাড়ী বাজারের জুয়েলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিব বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাকিব হোসেন ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বিবাদীদের সম্পর্কে জামাতা হন এবং তাদের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতেন।

স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, একই এলাকার বিবাদী ওবায়দুল (৪৮) ও তার ছেলে শুভ (১৮) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওবায়দুল ভিকটিমের শ্বশুর এবং শুভ তার শালা। ভিকটিমের অভিযোগ, শ্বশুর ও শালা তাকে মাদক বেচাকেনায় সাহায্য করার জন্য চাপ দিয়ে আসছিলেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রাতে লেবুতলা ফুলবাড়ী বাজারে জুয়েলের চায়ের দোকানের সামনে ওবায়দুল ও শুভ ধারালো অস্ত্র দিয়ে সাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের তালুতে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host