1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

শরীয়তপুরের নড়িয়ায় গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি বেপারী (২৮), আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) ও মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে যায় হযরত আলী খন্দকার। পরে তিনি সেখানে পৌঁছালে হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী, ইমন খন্দকারসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাকে বেঁধে ফেলেন। পরে তার স্ত্রীকে ফোন করে ডেকে নিয়ে দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগীর।

বিষয়টি জরুরি সেবা নম্বরে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ আরও জানায়, অভিযুক্ত হযরত আলী খন্দকারের স্ত্রীর সঙ্গে ভুক্তভোগীর স্বামী রাজিব আহাম্মেদ খানের কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তারা।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, আমরা জরুরি সেবা নাম্বারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি। পরে অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজন ও সহযোগী আরেকজনকে আটক করেছি। ঘটনার অন্তরালে ভিকটিমের স্বামীর সঙ্গে অভিযুক্তের স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host