1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়েছেন

চিকিৎসাসেবার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে রেকর্ড ১৭তম বারের মতো জাতীয় পুরস্কার অর্জন করেছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিশেষ করে নিরাপদ সিজারিয়ান (সিজার) সেবা নিশ্চিতকরণে অভূতপূর্ব অবদান রাখায় হাসপাতালটি এ পর্যন্ত ১৪ বার ‘কোয়ালিটি ইম্প্রুভমেন্ট চ্যাম্পিয়ন’ সম্মাননায় ভূষিত হয়েছে।

সর্বশেষ ‘বাংলাদেশ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কনভেনশন-২০২৫’এ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পুনরায় ‘কোয়ালিটি ইম্প্রুভমেন্ট চ্যাম্পিয়ন’ হিসেবে পুরস্কৃত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আহসানুল মিজান রুমী দায়িত্ব গ্রহণের পর থেকেই চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তার মেয়াদে হাসপাতালটি চারবার জাতীয় স্বীকৃতি লাভ করেছে। তার দক্ষ নেতৃত্বে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান, বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা ও নিরাপদ সিজারিয়ান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

এদিকে রোগীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইতোমধ্যে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

সার্বিক সেবার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসানুল মিজান রুমী জানান, হাসপাতালে এখন থেকে দৈনিক ১৬ ঘণ্টা সিজারিয়ান অপারেশন সেবা চালু থাকবে। এজন্য দুই শিফটে চিকিৎসকেরা সর্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে জরুরি মুহূর্তে কোনো প্রসূতি মাকে সিজারিয়ান সেবার জন্য জেলা সদরে বা অন্যত্র যেতে না হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host