1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা তুষার গাইনকে নিজ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর পরিবারের সদস্য ও সমর্থকদের দাবি, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে একটি মামলায় জড়ানো হয়েছে।

জানা যায়, গত ২৭ জুলাই তুষার গাইন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, এক সনাতন ধর্মাবলম্বী নাবালিকাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সেখানে যান।

তুষার গাইনের ঘনিষ্ঠজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্যায়, বৈষম্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার থাকায় তিনি একটি মহলের বিরাগভাজন হন। সেই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে বলে তারা দাবি করেন।

এছাড়া তাঁদের দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে তুষার গাইনকে অভিযুক্ত করা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না এবং তিনি বিষয়টি সম্পর্কেও অবগত ছিলেন না।

সমর্থকদের ভাষ্যমতে, তুষার গাইন দীর্ঘদিন ধরে সনাতন সমাজের বিভিন্ন অধিকার ও দাবি নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। তাঁর কণ্ঠ রুদ্ধ করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ ঘটনায় তুষার গাইনের পরিবার, স্বজন ও সমর্থকরা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বানও জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host