1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • প্রকাশিত সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি ছিল না। তবে আগস্টের শুরুতেই এক দিনের ঐচ্ছিক (নৈমিত্তিক) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

তবে কেউ যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের (৭ ও ৮ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

ফলে ব্যক্তিগত ভ্রমণ, পরিবারকে সময় দেওয়া কিংবা প্রয়োজনীয় কাজ সারার জন্য সরকারি চাকরিজীবীদের সামনে আগস্টের শুরুতেই একটি দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host