1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

ছয় মাসে ২৫৮টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার দাবি, সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

  • প্রকাশিত সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

ঢাকা, ২৭ জুলাই:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হবে বলে সংগঠনটি জানিয়েছে।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তারা প্রতিবছর দেশে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র জনসম্মুখে তুলে ধরে আসছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি আংশিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সংগঠনটির দাবি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ৫২৫টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তথ্য তারা উপস্থাপন করেছিল। আর চলতি বছরের প্রথম ছয় মাসে ২৫৮টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে, যা সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন ঘটনা দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host