1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

রাজধানীতে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পের সামনে গণপিটুনির ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয় পুলিশ।

আহত সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ অন্তত ৮ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, খিলগাঁও এলাকায় ডিউটিরত অবস্থায় থানা থেকে জানতে পারি নন্দিপাড়া পানির পাম্পের সামনে জনতা এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে। পরে দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার কাছ থেকে জনতা একটি পিস্তল ও ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গণপিটুনিতে আহত হওয়ায় প্রথমে তাকে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোহেল ওরফে পাগলা সোহেল এলাকায় চিহ্নিত একজন সন্ত্রাসী। রোববার জনতার কাছে গণধোলাই খেয়ে সে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। খিলগাঁও থানায় তার নামে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ ৮ মামলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host