1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন একাধিক সহযোগী সহ যশোর ঝিকরগাছা থেকে এই গ্রেফতার। ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে যশোরে একান্ত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে মামলা প্রক্টরের মুখে ভিন্ন বার্তা! ছাত্রলীগকে গোপনে পড়াশোনা চালানোর পরামর্শে সরগরম ক্যাম্পাস যশোরে মাদকের ব্যবসায় সাহায্য না করায় যুবককে কুপিয়ে জখম ২১ শিক্ষার্থীর মৃত্যু শোকের মাঝে ফুলমালা! বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতার যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মেধাবী চিকিৎসক ডা. অদিতি সাহা গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

সালমানকে ১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি

  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

ফের আলোচনায় বলি ভাইজান সালমান খান ও প্রীতি জিনতা। এক দশক আগের একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।

সম্প্রতি সালমান খানের ১২ বছরের পুরনো একটি প্রশ্নে ‘হ্যাঁ’ উত্তর দিয়েছেন অভিনেত্রী। এ উত্তর বিনোদন জগতের পুরনো এক মজার স্মৃতি মনে করিয়ে দেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।

২০১৪ সালে ঘটনার সূত্রপাত। ওই সময় সালমান খান একটি মজার টুইট করেন। আইপিলের ক্রিকেট মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স আর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের খেলা চলছিল। ওই মুহূর্তে টুইটারে সালমান জানতে চান, প্রীতির দল জিতেছে কি না। টুইটারে তিনি লেখেন, জিনতার দল কি জিতেছে?

ছোট্ট সেই টুইটই ১২ বছর পর আবারও ভাইরাল হয়েছে যা আলোচনার কেন্দ্রে রেখেছে বলিউডের দুই তারকাকে। চলতি বছর আইপিলের ক্রিকেট মাঠে দারুণ ফর্মে রয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। পাঁচ ম্যাচ খেলায় কোনো হার নেই। ৯ পয়েন্ট নিয়ে সব দলের শীর্ষে অবস্থান করছে। গত ১৬ এপ্রিল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে দাপুটে জয় পায় পাঞ্জাব কিংস।

এরপরই দীর্ঘ ১২ বছরের পুরনো পোস্ট ২০২৬ সালে আবারও সামনে আনেন সালমান নিজেই। আর এবার সেই টুইটের জবাব দিয়েছেন প্রীতি জিনতা। টুইটারে বেশ কয়েকটি প্রফুল্ল ভঙ্গিতে ছবি দিয়ে তিনবার নায়িকা জানান ‘হ্যাঁ’। তার এই প্রতিক্রিয়া যেন এক দশক আগের মজার কথোপকথনের সুন্দর সমাপ্তি টেনে দিল।

প্রসঙ্গত, সালমান খান ও প্রীতি জিনতার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সময় পেরিয়ে গেলেও এই বন্ধুত্বের উষ্ণতা যে অটুট রয়েছে, টুইটারের উষ্ণভাবের আদান-প্রদান যেন তারই প্রমাণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host