1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা

  • প্রকাশিত সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

যশোরের উপশহর এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এবার শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সাতজন মাদক কারবারিকে আটক করেছেন। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করা হয়েছে। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। অভিযান পরিচালনা করেন উপশহর ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে। এরআগে গত সপ্তাহ প্রায় এক ডর্জন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া বস্তিতে সাড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেন অলোক কুমার দে।

পুলিশ সূত্র জানায় শনিবার সকালে যশোর সদর উপজেলার উপশহর ১ নম্বর সেক্টরের তরিকুল ইসলামের ছেলে তাসিন ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, উপশহর শিক্ষা বোর্ড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রমজান শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, বাহাদুরপুর মেহগনি তলার রাসেল কবিরের ছেলে রাকিবুল হাসান রাব্বিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বাহাদুরপুর মধ্যপাড়ার আলিমের ছেলে ইয়াসিন হোসেন সুজনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের অসীম অধিকারীর ছেলে অলিফ অধিকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের সাইদুল শেখের ছেলে রোকন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং বিরামপুর ফকিরার মোড়ের মৃত মতিয়ার রহমানের ছেলে রাহুল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ফাঁড়ি ইনচার্জ অলোক কুমার দে জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host