1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

ওমরাহ করতে যাওয়ার পথে বাংলাদেশি নারী ও দুই সন্তানের মৃত্যু

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও আরেক ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা (৪৫), তার মেজ ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৫) এবং বড় ছেলে নাবিল (২৪)। শফিকুল ইসলাম সৌদি আরবে চাকরি করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তানিয়া তাহমিনা ও তার সন্তানেরা ঢাকার উত্তরায় থাকতেন।

পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, বেড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া পরিবারের সদস্যরা ওমরাহ পালনের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। নিহত তানিয়া তাহমিনার বাবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে। তার প্রয়াত বাবা নাজিমুদ্দিন মোল্লা আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর স্বজনদের কাছে পৌঁছাতে সময় লেগেছে। ঘটনাস্থল রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতেও সময় লাগে। এক আত্মীয় ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হন।

তিনি জানান, তার ভাগনে তাজবিক ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এক সপ্তাহ পরই তার ফ্লাইট ছিল। সৌদি আরব থেকে যাওয়ার আগে পরিবারের সবাই মিলে ওমরাহ পালনের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। পথেই এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ দেশে আনার বিষয়ে তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে বলেন, ‘ওমরাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তাই মরদেহ দেশে আনা হবে না। শুক্রবার দুপুরে জানাজা শেষে সৌদিতেই তাদের দাফন করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host