1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

পুরস্কৃত হলেন যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

বরিশালে থানায় হামলার আসামি আটক ও মাদকবিরোধী অভিযান

যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাতকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। সোমবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের থানায় হামলা ও ভাঙচুর মামলার এক আসামি যশোরে এসে আত্মগোপন করেছিলেন। গোয়েন্দা তথ্য ও দক্ষ অনুসন্ধানের মাধ্যমে ইনচার্জ অলোক কুমার দে তার অবস্থান শনাক্ত করে সফলভাবে তাকে গ্রেপ্তার করেন। এছাড়া উপশহর পুলিশ ক্যাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেন। অভিযানে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়।এর পাশাপাশি যশোরের একটি আলোচিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অলোক কুমার দে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

একই অনুষ্ঠানে অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পুলিশের আরও ৩৫ জন সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host