1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

জবির কেন্দ্রীয় মন্দির কমিটি ঘোষণা করা হয়েছে

  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়েছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দীর্ঘদিনের স্বপ্ন, প্রত্যাশা ও আন্দোলনের পথচলায় যুক্ত হয়েছে নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবিকে আরও সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে প্রিয়ন্ত স্বর্ণকার-কে আহ্বায়ক এবং অনিক কুমার দাস-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল, শক্তিশালী ও সংগঠিত হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবি রয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও আধ্যাত্মিক চর্চার জন্য একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভূত হয়ে আসছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উদ্যোগে আজকের এই কমিটি গঠন আন্দোলনের ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নবনির্বাচিত আহ্বায়ক প্রিয়ন্ত স্বর্ণকার বলেন,
“কেন্দ্রীয় মন্দির আমাদের সকলের প্রাণের দাবি। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”

সদস্য সচিব অনিক কুমার দাস বলেন,
“এই দায়িত্ব আমাদের জন্য গৌরবের, পাশাপাশি বড় দায়বদ্ধতারও। আমরা সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই কমিটি শুধু সাংগঠনিক কাঠামোই নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবেও কাজ করবে। তাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

সবশেষে সকলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার এই মহৎ উদ্যোগকে সফল করতে সবাই যেন ঐক্যবদ্ধভাবে পাশে থাকে এবং সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যায় এই আন্দোলন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় কেন্দ্রীয় মন্দির—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host