1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

ঢাকায় নেওয়ার পথে মারা গেলেন যশোরের জিতু

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

যশোরের বারান্দীপাড়ার আলোচিত ব্যক্তি ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) কুপিয়ে আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল পযন্ত পৌছালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলার শিকার হন জিতু। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় অজ্ঞাতনামা একদল হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই নড়াইল এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, জিতুর সঙ্গে এলাকার কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host