1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

পাইকগাছায় আরএফএল কর্মকর্তার বিশ্বজিৎ দেউড়ির গলা কাটা লাশ, নিখোঁজ রুমমেট

  • প্রকাশিত সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

খুলনার পাইকগাছা উপজেলায় ঘরের তালা ভেঙে বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামে আরএফএল (RFL) কোম্পানির এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিশ্বজিৎ দেউড়ি ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল-এর পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। একই কক্ষে তার সঙ্গে থাকতেন মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে অন্তর সরকার (২৩), যিনি একই প্রতিষ্ঠানে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

দুজন গত প্রায় দুই মাস ধরে পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় রাম প্রসাদ মণ্ডলের বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তারা স্থানীয় একটি দোকানে একসঙ্গে নাস্তা করেন। এরপর মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে সহকর্মী নয়ন রায় (২৬) খোঁজ নিতে বাসায় যান। সেখানে গিয়ে তিনি ঘরের দরজার সামনে রক্তের দাগ এবং একটি রক্তমাখা ছুরি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা এবং থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। বাইরে থেকে তালাবদ্ধ কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা বা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান রুমমেট অন্তর সরকার। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ ও দায়ী ব্যক্তি সম্পর্কে পুলিশ কোনো চূড়ান্ত মন্তব্য করেনি।

পাইকগাছা থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং নিখোঁজ অন্তর সরকারকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host