1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

মোটরসাইকেল রেখে বাসে যাত্রা, সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত বার্জার কর্মকর্তা প্রকাশ বসু

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী জোনাকি বাস উল্টে বার্জার পেইন্টসের জোনাল অফিসার ওম প্রকাশ বসু (Om Prakash Bosu) নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তিনি শ্বশুরবাড়ি সীতাকুণ্ডে মোটরসাইকেলটি রেখে বাসযোগে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত প্রকাশ বসুর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তিনি বার্জার পেইন্টসে জোনাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষভাবে হৃদয়বিদারক বিষয় হলো, তিনি রেখে গেছেন একটি ছোট্ট সন্তান, যে অল্প বয়সেই বাবার স্নেহ ও আশ্রয় থেকে বঞ্চিত হলো।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা প্রয়াত ওম প্রকাশ বসুর আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এই দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host