1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ক্ষতি ১০ লাখ টাকা

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সংলগ্ন নাথ পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ১০ লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাথ পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে উপজেলা পরিষদের কর্মচারী বকুল নাথ এবং তার দুই ভাই মিলন নাথ ও নেপাল নাথের টিনশেড বসতঘর নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে আসবাবপত্র, নগদ টাকা, ইলেকট্রিক সামগ্রী, টেলিভিশন, ফ্রিজ এবং মূল্যবান কাপড়-চোপড় সম্পূর্ণ পুড়ে গেছে। এমনকি জমিজমার গুরুত্বপূর্ণ দলিলপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে তাদের মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী উদ্ধারে এগিয়ে আসে। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

বসতঘর হারিয়ে বর্তমানে ৩টি পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। সব হারিয়ে তারা এখন অন্যের ঘরে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host